ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস অনুষ্ঠিত

কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস অনুষ্ঠিত


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস অনুষ্ঠিত

 গাজীপুর: কালীগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, আঞ্জুমানে রহমানীয়া মূঈনীয়া মাইজভান্ডারীয়া, বিশ্ব জাকের মঞ্জিল, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ), ও ইসলামী ছাত্রসেনার যৌথ উদ্যোগে পবিত্র জশনে জুলুস অনুষ্টিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নী জনতা উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার ঈদগাহ্ মাঠে উপস্থিত হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য জশনে জুলুছ উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ফেরদৌস খান সালেহী, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সাবেক সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, আলহাজ্ব দেওয়ান শফিউদ্দিন আহমাদ ও সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর, আঞ্জুমানে রহমানীয়া মূঈনীয়া মাইজভান্ডারীয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন খান, জেলা মূঈনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক মো. কাউছার মোল্লা, উপজেলা সাধারণ সম্পাদক মো. ফয়সাল দেওয়ান শাওন, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের কালীগঞ্জ পৌর প্রধান মো. রেজাউল করিম, কাফেলা প্রধান মো. শাফায়াত হোসেন, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আওলাদ হোসেন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শায়ের মো. আনিছুর রহমান, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা আহবায়ক শাকিল আহমেদ দরাই, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সভাপতি মাহমুদ হাসান, ইসলামী ছাত্রসেনা উপজেলা সাধারণ সম্পাদক তানবীর হাসান প্রমুখ।
বক্তাগণ বলেন, দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত ও মুরিদানসহ সুন্নী মতাদর্শের তরিকত পন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৭:০৪   ২১৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ