ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি সভা

দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি সভা


দেবিদ্বার ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি সভা

কু‌মিল্লা: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা কমিটির পরিচিতি সভা শ‌নিবার সকালে দেবিদ্বার কালিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করতে আয়োজিত এ সভায় জেলার ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরু‌তে পূঁজা উদযাপন ফ্রন্টের নবগ‌ঠিত ক‌মি‌টির নেতৃবৃন্দ‌কে ফুল দি‌য়ে বরণ ক‌রে নেন উপ‌স্থিত অন‌্যান‌্য নেতৃবৃন্দ ।

সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের কু‌মিল্লা উত্তর জেলার সদস‌্য সচীব স্বপন কুমার ধর এবং সঞ্চালনা করেন পরিমল বিকাশ দত্ত। এতে স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক বিমল দত্ত। তিনি বলেন, পূজা উদযাপন ফ্রন্ট একটি সনাতনী সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা।

এ সময় বক্তব্য রাখেন এডভোকেট সুদীপ চন্দ্র রায়, বিকাশ সরকার, নারায়ণ বর্মন, নেপাল দত্ত, বিজয় দাস, সুমন পাল, মিন্টু দে, সাজিব ঘোষ, মহাদেব রায় ও জনি সাহা। বক্তারা দেবিদ্বার উপজেলার হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা, পূজা-পার্বণে সহযোগিতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ধর্ম ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই কমিটি পূজা উদযাপন ফ্রন্টকে আরও শক্তিশালী করবে এবং দেবিদ্বারের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে। উপস্থিত বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৩   ১৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ