ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ট্রলার মালিকের হামলায় জেলের মৃত্যু মামলার আসামি গ্রেফতার

কলাপাড়ায় ট্রলার মালিকের হামলায় জেলের মৃত্যু মামলার আসামি গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় ট্রলার মালিকের হামলায় জেলের মৃত্যু মামলার আসামি গ্রেফতার

পটুয়াখালী: কলাপাড়ায় জেলে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি শুকুর খানকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।
র‍্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কলাপাড়ার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন একটি ট্রলারে পৌঁছাতে দেরি হয় তিন জেলের। এ সময় মালিকপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন জেলে হেলাল হাওলাদার (২৪)। পরে তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ট্রলার মালিক মন্টু ফরাজীসহ কয়েকজনকে আসামি করা হয়। কয়েকদিন পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ অভিযানে গ্রেফতার করে র‍্যাব। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় জেলেরা অভিযোগ করেন, প্রতিনিয়ত মালিকপক্ষের অমানবিক নির্যাতনের শিকার হন শ্রমিকরা। তবে এবারের ঘটনায় একজন জেলের মৃত্যু এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এন/এস

বাংলাদেশ সময়: ১৯:১৭:৫৪   ১৩৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ