ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » যুবদল নেতার জমি দখল, চাদাঁবাজীর প্রতিবাদে মানববন্ধন

যুবদল নেতার জমি দখল, চাদাঁবাজীর প্রতিবাদে মানববন্ধন


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫


যুবদল নেতার জমি দখল, চাদাঁবাজীর প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন সোহেল এর অত্যাচার নির্যাতন, নিপীড়ন ও রেকর্ডভুক্ত জমি দখল, হুমকি, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে বংশীকুন্ডা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকালে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল দীর্ঘদিন ধরে নওয়ানগর গ্রামের সাধারণ মানুষের রেকর্ডভুক্ত জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এতে বাধা দিলে গ্রামবাসী নানা হুমকি ও হামলার শিকার হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, আমরাও বি এন পি সমর্থন করি বিগত ১৭ বছর আমরাও আওয়ামী সরকারের নানা জুলুম-নির্যাতনের শিকার হলেও বর্তমান সময়ে যুবদল নেতা পরিচয় দিয়ে রায়হান উদ্দিন আমাদের উপর শতগুণ বেশি জুলুম-নির্যাতন চালাচ্ছেন। তিনি এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। আমাদের বাড়ির কাছে রেকর্ডভুক্ত জমিতে মাছ ধরতে গেলেই সে তার ভাই ভাতিজা দিয়ে হামলা -মামলা করেন। অথচ ওই জমি বিগত ১৭ বছর ধরে সরকারি লিজে কারও নামে ইজারা হয়নি। তাকে সরকারি কাগজপত্র দেখাতে বললে তিনি প্রকাশ্যে বলেন— কিসের সরকার, কিসের লিজ, আমি যেমন বলব তেমনই চলবে।

গ্রামবাসী আরও অভিযোগ করেন, রায়হান উদ্দিন মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছেন। এ ব্যাপারে আমরা উপজেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ করি তবু সে মামলা প্রত্যাহার করেননি।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে অবৈধ দখলদারিত্ব, চাঁদাবাজি ও মিথ্যা মামলা বন্ধের দাবি জানান এবং রায়হান উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান এবং উপজেলার বি এন পির সিনিয়র নেতাদেরকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণের জোর দাবী জানান। মানববন্ধনে বিপুলসংখ্যক লোকজন অংশগ্রহণ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি কোনো ধরনের জমি দখল, চাঁদাবাজি বা মিথ্যা মামলার সাথে জড়িত নন। বরং তিনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৮:৫০   ১৫৪ বার পঠিত  |            







শিরোনাম থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত



আর্কাইভ