ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সড়কে মাঝখানে দাঁড়িয়ে আছে গাছ,চলাচলে দূর্ভোগ

সড়কে মাঝখানে দাঁড়িয়ে আছে গাছ,চলাচলে দূর্ভোগ


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫


সড়কে মাঝখানে দাঁড়িয়ে আছে গাছ,চলাচলে দূর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের কোনাগ্রাম ৩নং ওয়ার্ডে দুই গোষ্ঠীর মামলা ও দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে গ্রামের একটি প্রাচীন চলাচলের রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আছে একটি গাছ। ফলে ওই রাস্তায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি মৃতদেহ বহন করাও সম্ভব হচ্ছে না, ফলে এলাকাবাসী চরম মানবিক সংকটে পড়েছেন।

অভিযোগকারীরা নোয়াব আলী, ইউপি সদস্য মিলন খা ও ওয়ারিশ মিয়া জানান, প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অন্যদিকে প্রতিপক্ষের সাবেক ইউপি সদস্য জাহিদ মিয়া ও জমশের মিয়া জানান, মামলা তুলে নেওয়ার শর্তে তারা গাছ সরাতে রাজি আছেন।

এ ঘটনায় দফায় দফায় সালিশ বৈঠক হয়, উভয় পক্ষের লিখিত প্রতিশ্রুতি নেওয়ার পরও কোনো সুরাহা হয়নি। এতে যুগ যুগ ধরে ব্যবহৃত প্রাচীন রাস্তাটি আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, “এ বিষয়টি সম্পর্কে আমি অবগত। এ নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। তবে অন্য একটি বিষয়ে সালিশ বৈঠকে ব্যস্ত থাকায় বিস্তারিত বলতে পারছি না।”

এলাকাবাসীর দাবি, চলাচলের অধিকার রক্ষা ও ভোগান্তি দূর করতে জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:২২   ১৮৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ