ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কালাপাড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

কালাপাড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় জরিমানা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫


কালাপাড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

পটুয়াখালী: কলাপাড়ায় ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে মোঃ আরিফ নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মোঃ আরিফ স্থানীয় মাটি কাটার ব্যবসায়ী।
সোমবার বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সান ব্রিকস এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন সাদেক।
জানা যায়, হাজিপুর এলাকার বিস্তীর্ণ ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে ইটভাটায় নেওয়া হচ্ছিল। এতে উর্বর জমি নষ্ট হয়ে তৈরি হচ্ছে বিশাল গর্ত। সরকারি আইন অনুযায়ী, কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বেশিরভাগ ইটভাটা মালিক এ আইন মানছেন না বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:২৮   ১০৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ