ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » আওয়ামীলীগের মিটিংয়ের নামে কৃষকদের ডেকে মিথ্যা বক্তব্য দেয়ার প্রতিবাদে মানববন্ধন

আওয়ামীলীগের মিটিংয়ের নামে কৃষকদের ডেকে মিথ্যা বক্তব্য দেয়ার প্রতিবাদে মানববন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫


আওয়ামীলীগের মিটিংয়ের নামে কৃষকদের ডেকে মিথ্যা বক্তব্য দেয়ার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী: হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে আওয়ামী লীগের মিটিংয়ের কথা বলে সাধারণ কৃষকদের ডেকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জোর পূর্বক কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের ৯নং ওয়ার্ডের প্রধান সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে কৃষকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী নারী ও পুরুষরা জানান, গত ৩ সেপ্টেম্বর সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের কলেজ গেইট সংলগ্ন একটি বাড়িতে স্থানীয় কৃষকদের আওয়ামীলীগের মিটিং ও কৃষকদের নিয়ে এক অনুষ্ঠান আছে বলে কৃষকদের সেখানে উপস্থিত থাকতে বলে শাহাদাত হোসেন ইব্রাহিম ও এরশাদ নামের দুই ব্যক্তি। তাদের কথায় যথাসময়ে ওইস্থানে উপস্থিত হন কৃষিকাজে জড়িত স্থানীয় নারী পুরুষরা।
তারা অভিযোগ করে বলেন, অনুষ্ঠানস্থলে যাওয়ার পর উপস্থিত কৃষকদের সাথে অপরিচিত এক ব্যক্তিকে কৃষি কর্মকর্তা হিসেবে পরিচিত করে দেন ইব্রাহিম। পরে ওই ব্যক্তি হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন ও দাউদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য দিতে থাকেন কৃষকদের। দীর্ঘসময় ধরে তিনি কৃষক কৃষানীকে এ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা শিখিয়ে দেন।

পরবর্তীতে ওই কর্মকর্তার শিখিয়ে দেওয়া বক্তব্যগুলো রেকর্ড নিয়ে কিছু অনলাইন নিউজ পোর্টাল’সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে। এ ভিডিওগুলো স্থানীয় কৃষকদের দৃষ্টিতে আসলে তাদের শিখিয়ে দেওয়া বক্তব্যগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেন তারা। কৃষকদের দাবি তাদের বিভিন্ন সহযোগিতা দেওয়া হবে মর্মে এ বক্তব্যগুলো বলিয়ে নেওয়া হয়েছিলো। যার কোনে সত্যতা নেই।
তাই আজ দুপুরে তারা একত্রিত হয়ে এই অপকর্মের মূলহোতা কৃষি কর্মকর্তা জসীম উদ্দিন ও তার সহযোগি ইব্রাহিম, এরশাদ’সহ ওইদিনের এসব ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে।
এ বিষয়ে ইব্রাহিম বলেন, জসিম স্যার আমাদের ফোন দিয়েছে এখানে একটা মিটিং আছে বলে। বলে আমাদের কিছু লোক দিতে হবে। ফরহাদের মাধ্যমে জসিম স্যার কিছু খরচের টাকা পাঠিয়েছে। তাই আমি কিছু লোক পাঠিয়েছি। এর বাইরে কিছু জানিনা।
মিথ্যা অপপ্রচারে অভিযোগের বিষয়ে হাতিয়ার সাবেক উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও বর্তমানে রামগতি উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা জসিম উদ্দিনকে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমি এ সকল বিষয়ে কিছুই জানিনা। আমি রামগতিতে আছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:৩৩   ৪৩২ বার পঠিত  |   







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ