ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

কাউখালীতে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

পিরোজপুর: কাউখালীতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও স্কুল ডে উদযাপন করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রান্তিক মূল্যায়নের ফলাফল শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেয়। শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা পদ্ধতি ফিরে পেয়ে খুবই আনন্দিত এবং তারা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যোগদান করে।

এ উপলক্ষে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও স্কুল ডে উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেন, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউআরসি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। এ সময় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি নাজমুন নাহার, আবুল কালাম, লাবিন প্রমুখ। মা সমাবেশে প্রায় শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ ফকির।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩২:৩২   ১৮৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ