ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রশিদের বিরুদ্ধে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ উঠেছে। অভিভাবকরা জানান, চলতি শিক্ষাবর্ষে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার জন্য প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত পরীক্ষার ফি আদায় করা হচ্ছে। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়ার কোনো নিয়ম নেই। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিভাবক সজিবুল ইসলাম বলেন, আমাদের সন্তানদের শিক্ষার সব খরচ সরকার বহন করে। অথচ প্রধান শিক্ষক জোর করে ফি নিচ্ছেন। টাকা না দিলে সন্তানকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন।

রিকশা চালক মকছেদ আলি অভিযোগ করে বলেন, আমরা কষ্ট করে সন্তানদের স্কুলে পাঠাই। সরকারি বিদ্যালয়ে খরচ কম থাকার কথা, কিন্তু সেখানে উল্টো টাকা দিতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রশিদ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি বেতন পেলে টাকা ফেরত দিয়ে দিবো।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ধরনের ফি নেওয়ার নিয়ম নেই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার ফি গ্রহণ সম্পূর্ণ বেআইনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৬:২৩   ৪৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ