ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে জনতার দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

কালীগঞ্জে জনতার দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে জনতার দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

গাজীপুর: কালীগঞ্জে জনতার দলের আলোচনা সভা, দোয়া মাহফিল ও দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বধুবার সকালে জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. শামীম কামাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন দলের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. আজম খান।
জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব মুহাম্মদ নোমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মেজর (অব:)মো. জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অব:) মো. বদরুল আলম সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান রাহেলা পারভীন শিশির, মেজর জেনারেল (অব:)মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব:)সাব্বির আহমেদ, হাসিনা কামাল, কর্ণেল (অব:) আবুল কালাম মো. জাকি, দলের মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক মেজর (অব:)ডেল এইচ খান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. শামীম কামাল বলেন, সৎ মানুষদের রাজনীতিতে আসতেই হবে। ৫৪ বছর ভালো মানুষেরা রাজনীতিতে আসেনি বলেই দুর্বৃত্তরা দেশকে নিয়ন্ত্রণ করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। ভালো মানুষের দল, জনতার দল। দেশের মানুষের কথা চিন্তা করে আমরা দল গঠন করেছি। আমরা দেশের পরিবর্তন করতে চাই। দেশের জনসাধারণ যাতে ভালো থাকে , কিভাবে ভালো রাখা যায়, সেই লক্ষ্যে কাজ করবে জনতার দল।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দলের চেয়ারম্যান ও সদস্য সচিব দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয় উদ্বোধন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩০:১৩   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ