ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ: শামা ওবায়েদ

বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ: শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ: শামা ওবায়েদ

ফরিদপুর:  বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ করে আসছে। এই গণতন্ত্র ও ভোটাধিকার যত পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। বাংলাদেশে বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া স্কুল মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে কর্মীদের রেখে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। ফরিদপুর-২ আসনের বিনাভোটের এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। এতে সমস্যা নেই। বিশেষ করে আমাদের সালথা-নগরকান্দায় আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান দলমত নির্বিশেষে কাউকে ফেলে দিয়ে যায় নাই। আমি তার সন্তান হিসেবে আপনাদের ফেলে কোথাও যাব না এটা আমার দায়িত্ব।

সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মো. শাহিনুর রহনান, কেন্দ্রীয় উলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মো. মাসুম বিল্লাহ, ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা বিএনপি নেতা আব্দুর রব, ডা: কামরুল হাসান মজনু, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, জামাল হোসেন বালাম, মাহফুজুর রহমান, সাফিকুল ইসলাম, মুরাদ মাতুব্বর, মিরান হুসাইন, ইমরান, স্বেচ্ছাসেবক দল নেতা হারুন মাতুব্বর, কামরুল ইসলাম, ইসরাইল মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, উপজেলা আরাফত রহমান স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৪:৩০   ৬৫০ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ