ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » রাতের আঁধারে গাছ চুরি করে কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

রাতের আঁধারে গাছ চুরি করে কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫


রাতের আঁধারে গাছ চুরি করে কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ফরিদপুর: বোয়ালমারীতে রাতের আঁধারে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে সেই গাছের নিচে চাপা পড়ে মাসুদ শেখ (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)গভীর রাতে স্থানীয় ঘোড়াখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরদিন সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, “গত রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কোথায় গিয়েছিল জানি না। সকালে স্থানীয়রা খবর দেয় গাছের নিচে চাপা পড়ে সে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের বিভিন্ন গাছ রাতের আঁধারে চোরচক্র কেটে নিয়ে যাচ্ছে। এসবের পেছনে বড় একটি চক্র জড়িত রয়েছে, যারা শ্রমিকদের ব্যবহার করে অপকর্ম চালাচ্ছে।
ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, “গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রকৃতপক্ষে শ্রমিকরা পেটের দায়ে কাজ করে, কিন্তু কারা তাদের দিয়ে এসব করাচ্ছে তা খুঁজে বের করা জরুরি। একজন শ্রমিক মারা না গেলে হয়তো ঘটনাটি প্রকাশও হতো না।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০১:৫১   ২২৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ