ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

হাতিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫


হাতিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

নোয়াখালী: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাতিয়া উপজেলা কমান্ডের নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উক্ত পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন এর নিকট নবগঠিত কমিটির অনুলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেত সবুজ। উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার। পরে কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এর আগে নোয়াখালী জেলা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ উক্ত আহবায়ক কমিটি অনুমোদন দেন। এতে বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালামকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল পাশাকে যুগ্ম আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা এ বি এম সিদ্দিককে সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা এস এম ইয়াহিয়া, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মেফতাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকবর সাদেককে সদস্য করে উক্ত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক মহল আশা প্রকাশ করেছেন, নবগঠিত আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার কার্যকর উদ্যোগ নেবে।
আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালাম বলেন, “এ দায়িত্ব আমার কাছে গৌরবের। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদকে আরও শক্তিশালী করতে চাই।
সদস্য সচিব এ বি এম সিদ্দিক বলেন, মুক্তিযোদ্ধারা জাতির অভিভাবক। তাঁদের মর্যাদা রক্ষা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করাই হবে এ কমিটির মূল লক্ষ্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪২   ৩৫৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ