ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জননী এক্সপ্রেসে অভিযান, লাখ টাকার জুতা আটক

জননী এক্সপ্রেসে অভিযান, লাখ টাকার জুতা আটক


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫


জননী এক্সপ্রেসে অভিযান, লাখ টাকার জুতা আটক

ঢাকা: মানিকগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে পণ্য পাচারের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়সূত্রে জানাগেছে, জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে পণ্য পাচারের অভিযোগে উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বেউথা রোডের কুরিয়ার অফিসে হঠাৎ অভিযান চালান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-মুনতাসির মামুন। গোপন সংবাদের ভিত্তিতে জননী এক্সপ্রেস অ্যান্ড পার্সেল সাভিসে অভিযান পরিচালনা করা হয়।এ সময় কুরিয়া সার্ভিসে তল্লাশী করে বিপুল পরিমাণ জুতা জব্দ করেছে জেলা প্রশাসন। অভিযানে ১৭টি কার্টনভর্তি ‘নিউ চায়না’ ব্র্যান্ডের ৩৮৮ জোড়া জুতা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আল-মুনতাসির মামুন সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি বড় চালান এসেছে, যার বিপরীতে কোনো মুসক কাগজপত্র নেই।

ম্যানেজারকে বারবার জিজ্ঞাসা করেও তিনি চালানের কোনো বৈধতা প্রমাণ করতে পারেননি। ফলে আমরা পুরো চালান জব্দ করি। অভিযানে সহায়তা করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা অরবিন্দ মালী এবং জেলা পুলিশের একটি দল। জননী এক্সপ্রেসের ম্যানেজার মো. মাসুদ রানা স্বীকার করেন, নিউ চায়না ফুটওয়্যার ব্রাহ্মণবাড়িয়া ফ্যাক্টরি থেকে মানিকগঞ্জের জ্যাম শুজের ঠিকানায় ১৭টি কার্টুনে করে ৩৮৮ জোড়া জুতা পাঠানো হয়েছিল।

তবে চালানের সঙ্গে কোনো মুসক সংক্রান্ত কাগজপত্র ছিল না। এজন্য সেগুলো জব্দ করে ডিসি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত জুতার চালান সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ফ্যাক্টরির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অভিযান পারচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-মুনতাসির মামুন বলেন, যে ব্যবসায়ীরা নিয়মিত মুসক ফাঁকি দিয়ে পণ্য পরিবহন করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুরিয়ার সার্ভিসকেও এ ধরনের অবৈধ চালান গ্রহণ না করার জন্য সতর্ক করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:২০   ২২৫ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ