ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

পিরোজপুর: কাউখালীতে ইভটিজিং করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, এক ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার মহিলা কলেজের সামনে ঘটনাস্থলে উপস্থিত হইলে স্থানীয় জনগণ ওই বখাটে যুবককে হাতেনাতে ধরে ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে বখাটে যুবককে ইভটিজিং করার অপরাধে ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল মোল্লা। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে নীলু ডাকুয়া (৪৫)। উল্লেখ্য ওই নারীকে প্রায় সময় বখাটে নীলু ডাকুয়া চলার পথে বিভিন্ন সময় কুপ্রস্তাব সহ ইভটিজিং করত। মহিলা বিভিন্ন স্থানে ধরনা দিয়ে কোন বিচার না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান,আসামিকে পিরোজপুরে জেলে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২০:২২   ১৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ