ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন

ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫


ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া: জেলার আশুগঞ্জের তালশহর রেলস্টেশন এলাকায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় পেছনের তিনটি বগি বিছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে তালশহর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে যায়। দুপুর পৌনে ১২টার দিকে ট্রেনটি আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশন এলাকায় পৌঁছে চলন্ত অবস্থায় বাফার খুলে গিয়ে ট্রেনের পেছনের তিনটি বগি আলাদা হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার ব্রেক করলে ইঞ্চিনসহ বাকি বগিগুলো প্রায় আধা কিলোমিটার দূরে স্টেশন এলাকায় থামে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্কা বিরাজ করে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশনে দায়িত্বরত মাস্টার শহিদুল ইসলাম বলেন, চলন্ত অবস্থায় ট্রেনটি পৃথক হয়ে যায়। এতে ট্রেনের পেছনের তিনটি বগি আলাদা হয়ে পেছনে রয়ে যায়। ইঞ্জিনসহ বাগিগুলো সামান্য দূরত্বে স্টেশন এলাকায় থামান চালক। তিনটি বগি জোড়া লাগানোর চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, তালশহর এলাকায় ট্রেনটির পেছনের তিনটি বগির কাপলিং হুক ভেঙে বগি আলাদা হয়ে যায়। ঘটনার স্থানে একাধিক লাইন থাকার কারণে আপ-ডাউন দুই দিকেই ট্রেন চলাচলে স্বাভাবিক রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:২০   ২৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ