ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়া রাতের আধারে জমি দখল করে চাষাবাদের অভিযোগ

কাঁঠালিয়া রাতের আধারে জমি দখল করে চাষাবাদের অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫


কাঁঠালিয়া রাতের আধারে জমি দখল করে চাষাবাদের অভিযোগ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় রাতের আধারে লাঠিয়াল বাহিনী নিয়ে জমি চাষ করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জমির মালিক সাইফুল ইসলাম বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ৪ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা গ্রামের কুদ্দুস হাওলাদার, নুর আলম, কামাল হোসেন ও সাদ্দাম হোসেনের সাথে একই এলাকার সাইফুল ইসলাম হাওলাদার ও মোস্তফা কারিকরের সাথে জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার গভীররাতে আসামীরা বিভিন্ন এলাকার লাঠিয়াল বাহিনী নিয়ে বাদীর কবলাকৃত জমিতে চাষাবাধ করে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মামলার বাদী জমিতে গিয়ে বিষয়টি দেখতে পায়।

এসময় বিবাদীদের কাছে জানতে চাইলে বিবাদীরা তাদেরকে মারধর করার চেষ্টা করে। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় এবং জীবন নাশের হুমকি দেয়।
অভিযোগ অস্বীকার করে কুদ্দুস হাওলাদার বলেন, তাদের পৈত্রিক জমির হিসাব না পাওয়ায় ওই জমি চাষাবাদ করা হয়েছে তারা।
থানার ওসি মংচেনলা জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৪২   ২৩১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ