ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সুজানগরে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫


সুজানগরে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পাবনা: পরিকল্পিত বনায়ন করি ,সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য সামনে রেখে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ইসলামী ব্যাংক পিএলসি সুজানগর শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর আওতায় প্রান্তিক ক্ষুদ্র গ্রাহকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
ইসলামী ব্যাংক সুজানগর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আয়োজনে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় বৃহস্পতিবার এ গাছের চারা বিতরণ করা হয়।
ইসলামী ব্যাংক পিএলসি সুজানগর শাখার ব্যবস্থাপক আবুল বাশারের সভাপতিত্বে ও ইউনিট অফিসার হাবিবুর রহমানের সঞ্চালনায় চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকটির সুজানগর শাখার সিনিয়র অফিসার ও প্রকল্প কর্মকর্তা কে এম শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন, গাছের চারা বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশিনারীরা গাছ লাগানো এবং পরিবেশের প্রতি যত্নবান হতে শিখবে। এছাড়া এই কর্মসূচি উপজেলার সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক পিএলসি সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক আবুল বাশার বলেন, ইসলামী ব্যাংক তার জন্মলগ্ন থেকে গ্রাহকদের উত্তম সেবা প্রদান ও আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেশের যেকোন দুর্যোগ মুহুর্তে ইসলামী ব্যাংক মানুষের পাশে থেকে তাদের মানবিক কার্যক্রম পরিচালিত করে থাকে। বৈশ্বিক জলবায়ুর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে ইসলামী ব্যাংক তার ক্ষুদ্র গ্রাহক ও নানা সেক্টরে কোটি কোটি ফলজ ও বনজ গাছের চারা রোপনের মতো মহৎ কার্যক্রম করে আসছে।

ইসলামী ব্যাংক তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে থাকে এরই ধারাবাহিকতায় পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচালিত এই বৃক্ষরোপণ কর্মসূচি জানিয়ে তিনি আরো বলেন পারিবারিক পুষ্টির জোগান ও দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এই কর্মসূচি সহায়ক হবে ইনশআল্লাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৯:৩০   ২৬০ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ