ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে সাহিত্যশৈলী’র বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন

পিরোজপুরে সাহিত্যশৈলী’র বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫


পিরোজপুরে সাহিত্যশৈলী’র বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন

পিরোজপুর: প্রতিনিধিত্বশীল সাহিত্য- সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সাহিত্যশৈলী এর মুখপত্র সাহিত্যশৈলী বর্ষা সংখ্যা ( ৮ম সংখ্যা) মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি পিরোজপুর জেলা স্কাউটস ভবনে অপরাহ্নে কবি সাহিত্যিক, শিল্পী শিক্ষাবিদ ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সাহিত্যশৈলী পত্রিকার অষ্টম সংখ্যা হিসেবে বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচিত হয়েছে। সংখ্যাটি কবি সাহিত্যিকদের কলমে বর্ষার সৌন্দর্য, অবদান ও বর্ষার নানা আবেশের সংমিশ্রণে সমৃদ্ধ হয়েছে।
সাহিত্যশৈলী সংগঠন এর সাধারণ সম্পাদক কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস এর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতি ছিলেন কবি আ ফ ম রেজাউল করিম নানো। প্রধান অতিথি ছিলেন, প্রকৃতি ও জীবন ক্লাব পিরোজপুরের সভাপতি মোহাম্মদ এনায়েত কবির খান ও বিশেষ অতিথি ছিলেন কবি ডা. এস দাস, এসময় কবি সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ হারুনর রশীদ, লোকমান হোসেন, সৈয়দ শামীম আহমেদ জালাল, মিহির কুমার রায়, কবি কিরণ চন্দ্র হালদার, রতন চক্রবর্তী, মতিউর রহমান, সাংবাদিক ইমাম হোসেন মাসুদ, সাংবাদিক ও কবি সালমা ইসলাম কলি, কবি ও গীতিকার মনোজ দেবনাথ, কবি সনজয় কুমার রায়, কবি এ কে এম মোস্তফা, কবি দেলোয়ার হোসেন, কবি ফাহিমা আক্তার, কবি আলম তাজ, কবি আরিফুল ইসলাম, মুক্ত স্কাউটস পিরোজপুরের সম্পাদক মনিশংকর মিস্ত্রি প্রমুখ।
অনুষ্ঠানে কবি সাহিত্যিকবৃন্দ স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে অত্যন্ত হৃদয় গ্রাহী ও প্রাণবন্ত করে তোলেন । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একটি সুশৃঙ্খল জাতি বিনির্মানে সাহিত্য- সাংস্কৃতিক চর্চা অতীব জরুরী। তিনি বলেন বর্তমান প্রজন্মকে এই ধরনের মুক্ত সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। একটি আলোকিত প্রজন্ম তৈরি করতে সাহিত্যচর্চার বিকল্প নেই।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের সম্মিলিত অংশগ্রহণে সাহিত্যশৈলী ৮ম সংখ্যা ( বর্ষা সংখ্যা) র মোড়ক উন্মোচন করা হয় এবং এক প্রীতিপূর্ণ আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৪৫   ৪৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ