ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » খালেদা জিয়ার কারামুক্তি দিবসে এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রিমী আয়োজন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রিমী আয়োজন


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫


খালেদা জিয়ার কারামুক্তি দিবসে এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রিমী আয়োজন

ব্রাহ্মণবাড়িয়া: রাজনৈতিক কর্মসূচির প্রচলিত ধারা ভেঙে এবার আয়োজন করা হয়েছে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও বিনোদনমূলক কর্মসূচি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবসকে কেন্দ্র করে শিশুদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন খেলাধুলা ও বিনোদনের এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।শিশুদের আনন্দের পাশাপাশি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

আজ শুক্রবার উপজেলার পৌরসদর আলমনগর পার্কে আয়োজিত এ ভিন্নধর্মী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু।
তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শুধু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেননি, তিনি দেশের অসহায় মানুষের জন্যও আজীবন কাজ করেছেন। তার কারামুক্তি দিবসে এতিম শিশুদের নিয়ে এ আয়োজন আমাদের নেত্রীর সেই মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগর পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক, পৌর সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলামিন মোল্লা, তাতি দলের সাংগঠনিক সম্পাদক মো:আলাউদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট তফাজ্জল হোসেন খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সবুজ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর যুবদল নেতা সোহাগ মিয়া, পৌর শ্রমিকদল নেতা মো. অহিদ, মো. আনাছ, তরিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৭:৫৭   ৫৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ