ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » না‌জিরপু‌রে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ নেতাকর্মী

না‌জিরপু‌রে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ নেতাকর্মী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫


না‌জিরপু‌রে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ নেতাকর্মী

পিরোজপু‌র: না‌জিরপু‌রে বিএনপি ও জাতীয় পা‌র্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছা‌সেবক দ‌লের উপ‌জেলার যুগ্ম আহবায়ক মোঃ ইস্রা‌ফিল হাওলাদার।

শুক্রবার (১২ সে‌প্টেম্বর) সকাল ১০ টায় না‌জিরপুর দা‌খিল মাদ্রাসা প্রাঙ্গ‌নে উপ‌জেলা জামায়া‌তে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপ‌তি‌ত্বে ও মাওলানা আবু দাউদ এর সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পি‌রোজপুর জেলা জামায়াতের আমির অধ‌্যক্ষ‌ তাফাজ্জল হো‌সেন ফ‌রিদ, প্রধান বক্তা হিসা‌বে উপস্থিত ছিলেন পি‌রোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়া‌তে ইসলামীর এসিস্ট‌্যান্ড সে‌ক্রেটারী আব্দুর রাজ্জাক, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের সে‌ক্রেটারী অবঃ‌ সেনা কর্মকর্তা কাজী মোস‌লেহ্ উদ্দিন, উপ‌জেলা যুব‌ বিভা‌গের সভাপ‌তি মোঃ মোস্তা‌ফিজুর রহমান, সে‌ক্রেটারী সিফাতুল্লহ্ বিন বেলালী, শ্রমীক কল‌্যান ফেডা‌রেশ‌নের সভাপতি মোঃ মাফুজুর রহমান, উপ‌জেলা শি‌বি‌রের সভাপ‌তি মোঃ আবু হা‌নিফ, সে‌ক্রেটারী সা‌কিবুল ইসলাম প্রমুখ।

বক্ত‌ব্যে ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, আমি একজন মুসলমান, সমা‌জে দ্বীন কা‌য়েম করা আমার কর্তব‌্য, আমি চাই দে‌শে ইসলাম কা‌য়েম হোক, জাতীয়তাবাদী দল বিএন‌পির আদর্শ ইসলা‌মিক আদ‌র্শে আদ‌র্শিত নয়, বিধায় উক্ত দল‌ থে‌কে বের হ‌য়ে আমি জামায়া‌তে ইসলা‌মে যোগদান করলাম এবং সাড়াজীবন ইসলাম‌কে ধারন ক‌রে বে‌চে থাক‌তে চাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৯:৫৬   ২৯৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ