ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে আবারও অধ্যক্ষের অপসারন দাবীতে ছাত্রীদের বিক্ষোভ

দোহারে আবারও অধ্যক্ষের অপসারন দাবীতে ছাত্রীদের বিক্ষোভ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫


দোহারে আবারও অধ্যক্ষের অপসারন দাবীতে ছাত্রীদের বিক্ষোভ

ঢাকা: দোহারের বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ মিছিল করেছেন অধ্যক্ষ কুলসুম বেগমের অপসারনের দাবীতে।
রোববার দুপুরে টিফিন চলাকালীন সময়ে ঐতিহ্যবাহী বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার শত শত শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রাঙ্গনে অধ্যক্ষের অপসারন দাবীতে বিক্ষোভ করেন। প্রথমে বিক্ষোভ মিছিলটি বিদ্যালয়ের অভ্যন্তরে পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানের গেটের বাইরে এই বিক্ষোভ কর্মসূচি ঘন্টাব্যাপী চলে।
জানা যায়, অধ্যক্ষ কুলসুম বেগম প্রতিষ্ঠানে আসেন না এক বছরেরও বেশী সময় ধরে।শিক্ষাপ্রতিষ্ঠান কতৃপক্ষ ও উপজেলা প্রশাসন বার বার লিখিত চিঠি দিলেও কর্মস্থলে আসছেন না,আবার পদত্যাগও করছেন না।

উপরন্ত, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্রসহ দলিলাদি রেকর্ডপত্র সংরক্ষিত কোথায় আছেন তাও হস্তান্তর করছেন না।এসব বিষয় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কতৃপক্ষ ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটেঁ পড়েছেন। এক বছরের বেশী সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান না করায় শিক্ষার্থীরা এ পর্যন্ত দশ বারের বেশী বিক্ষোভ মিছিল ,সড়ক অবরোধ ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা যায়।
এ বিষয়ে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা আক্তার জানান, অধ্যক্ষ কুলসুম বেগমকে প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের সাবেক ও বর্তমান সভাপতি মহোদয় রেজিষ্ট্রি ডাকযোগে তিনবার চিঠি পাঠিয়েছেন। কিন্ত কুলসুম বেগম কোন চিঠি রিসিভ করেন নি এবং শিক্ষাপ্রতিষ্টানের প্রয়োজনীয় কাগজপত্রসহ রেকর্ডপত্র সংরক্ষিত থাকা আলমারিগুলোর চাবিও হস্তান্তর করেননি।

এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা প্রশাসনের কাছে ৭৫টিরও অধিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগ ও তার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহের রোববার আলমারিগুলোর তালা ভাঙ্গা হয়েছে।

এছাড়াও কুলসুম বেগম শিক্ষা প্রতিষ্ঠানের গরীব শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার ও অশোভন আচরণ করেছে ।ফলে আজকের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছেন।
এ বিষয়ে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান সোহান জানান, শিক্ষাপ্রতিষ্টানের অধ্যক্ষ কুলসুম বেগমের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও নানা কেলেংকারীসহ ৭৫টির বেশী অভিযোগ রয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৪৫:১০   ২৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ