ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা

ভেড়ামারায় ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫


 ভেড়ামারায় ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা

কুষ্টিয়া: ভেড়ামারা কোচ স্ট্যান্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ৩ রা সেপ্টেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও ১১ই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮ তম কারা মুক্তি দিবস এবং ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভেড়ামারা উপজেলা শাখা সদস্য সচিব শাহাজান আলি বলেন, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলেগিয়ে একসাথে কাঁধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।বিএনপি একটি সুসংগঠিত দল তা আমাদের প্রমান করতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে ভেড়ামারা উপজেলা পৌরসভা সহ সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাশাপাশি সকল ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীদের এবং সমর্থকদের মাঝে ৩১দফা সম্পর্কে ধারণা তা পৌঁছে দিতে হবে পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিবারের যে ত্যাগ, ধৈর্য, কারাবাস সবই দলের জন্য সহ্য করেছেন সেই সম্পর্কে আলোচনা করেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, বক্তারা বক্তব্য বলেন আমাদের একটা দাবি সেটা হলো ভেড়ামারা উপজেলা বিএনপির একটা সুন্দর কমিটি উপহার দিবেন,শাহাজান আলিকে বাদ দিয়ে কোন কমিটি হবে না। নিজেরা নিজেদের মধ্যে কাদা ছুড়া বাদ দেন।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক শাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও মোকারিমপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুল আলম রিপন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৪:৪৯   ৩৯১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ