ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে অবশেষে উদ্ধার হলো আত্মগোপনে যাওয়া ছাইদুল

নীলফামারীতে অবশেষে উদ্ধার হলো আত্মগোপনে যাওয়া ছাইদুল


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫


নীলফামারীতে অবশেষে উদ্ধার হলো আত্মগোপনে যাওয়া ছাইদুল


নীলফামারী:
উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষ সৃষ্টির আত্মগোপনে যাওয়া ছাইদুলকে উদ্ধার করেছে জেলা পুলিশ।
গত ২ সেপ্টেম্বর উত্তরা ইপিজেড এভারগ্রীন কোম্পানীর শ্রমিক অসন্তোষের ফলে মালিক ও শ্রমিকের মধ্যে বিরোধ চলাকালে শ্রমিকদের পক্ষে নেতৃত্ব দিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে নানান দাবী নিয়ে দর কষাকষি এবং বিভিন্ন কৌশলে ইপিজেড এর কর্ম পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টাকারী আত্মগোপনে থাকা নিখোঁজ ছাইদুলকে শনিবার (১৩সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন সাথী ফার্মেসীর সামনে হতে উদ্ধার করে জেলা পুলিশ। উদ্ধার করে তাকে নীলফামারী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে এবং অজ্ঞান হওয়ার বিষয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
এর আগে গত ১২ সেপ্টেম্বরে নীলফামারী সদরের উত্তর মুশরত কুখাপাড়া দারোয়ানী তার নিজ বাড়ী হইতে স্ত্রীকে ইপিজেড হতে আনার কথা বলে, শফিকুল ইসলামের ছেলে মোঃ ছাইদুল ইসলাম সাইফুল (২৫) বের হয়। বাড়ি না ফিরলে
নিখোঁজের পিতা নীলফামারী সদর থানায় গত ১২ সেপ্টেম্বর/২৫ একটি জিডি করেন। উক্ত জিডি’র প্রেক্ষিতে নিখোঁজ সাইদুলকে উদ্ধারে নীলফামারী জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে উদ্ধার করেন।
সাইদুলকে উদ্ধারের পর তার নিখোঁজের বিষয়ে বিস্তৃত তদন্ত, মেডিকেল পরীক্ষার রিপোর্ট, অপরাধ গোয়েন্দা তথ্য

পর্যালোচনা করে জানা যায়, ইপিজেডে শ্রমিক অসন্তোষ তৈরি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য কতিপয় ব্যক্তির সাথে যোগসাজশ করে সে নিজে আত্মগোপনে চলে যায়। অন্যান্যদের সাথে ষড়যন্ত্র করে ইপিজেডের এভারগ্রীন কোম্পানির নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য কয়েক দফায় কোম্পানির বিভিন্ন ব্যক্তিকে ফোন করে মুক্তিপণ দাবি করে এবং ৫০০০ টাকা গ্রহণ করে।

উদ্ধারের পর সকল স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করলে ছাইদুল নিজে আত্মগোপনের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে। আইনশৃঙ্খলা বিঘ্ন ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার ষড়যন্ত্র করিয়া বহিঃ বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের বিষয়টি প্রচার সহ চাঁদা দাবী ও চাঁদা গ্রহণ করায় তাকে নীলফামারী জেলা পুলিশ গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে নীলফামারী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্যদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান জেলা পুলিশ। ইপিজেড এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সার্বিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:০৬:৫৩   ৫২৯ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ