ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাঙ্গাবালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গাবালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


রাঙ্গাবালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

পটুয়াখালী: রাঙ্গাবালীতে গলায় ফাঁস দিয়ে ইয়াসমিন (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার ১৪ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। ইয়াসমিন উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাহেরচর এলাকার মো. তহাসীন সরদারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে খোরশেদ সরদারের বসতঘরের মধ্যে চালের নিচে থাকা লোহার অ্যাঙ্গেলের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ইয়াসমিন। ঘটনার সময় তার স্বামী চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ইয়াসমিন স্বামী, সন্তান এবং শ্বশুর-শাশুড়ির সঙ্গে সরকারি বরাদ্দকৃত ঘরে বসবাস করতেন।
সংবাদ পেয়ে এসআই এস. এম. সামিউল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রাঙ্গাবালী থানার এসআই এস. এম. সামিউল জানান, ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৫:৪৬   ২৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ