ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা,এক জেলেকে অপহরণ

মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা,এক জেলেকে অপহরণ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


জেলে ট্রলারে জলদস্যুদের হামলা,এক জেলেকে অপহরণ

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এসময় তারা নিশান উদ্দিন (২২) নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। রবিবার রাতে ঘাটে ফিরে এসে জেলেরা এসব জানায়।
অপহৃত নিশান উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাগপাশন গ্রামের মো: সারু স্যারাং এর ছেলে ।
এর আগে শনিবার গভীর রাতে নিঝুমদ্বীপের দক্ষিনে বঙ্গোপসাগরে হামলার এই ঘটানা ঘটে। এসময় জলদস্যুরা ট্রলারের মাছ, জাল, জালানী তেলসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। জলদস্যুদের হামলায় আহত হয় ট্রলারের ৫ মাঝি মাল্লা।
জেলেরা জানান, ১৬ মাঝি মাল্লা নিয়ে জামসেদ মাঝির ট্রলারটি গত শুক্রবার সাগরে মাছ শিকারে যায়। শনিবার রাতে হঠাৎ জলদস্যুরা তাদের আক্রমন করে। কিছু বুঝে উঠার আগে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় অনেককে। এতে ৪ জন সাগরে লাফিয়ে পড়ে ভাসতে থাকে । পরে তাদের উদ্ধার করা হয়।

এদিকে জলদস্যুরা ট্রলারের সকল মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে তারা ইঞ্চিনের বিভিন্ন অংশ ভেঙ্গে দিয়ে বিকল করে পেলে যায়। এসময় তারা নিশান উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে জেলেরা অনেক চেষ্ঠা করে ট্রলারের ইঞ্জিন মেরামত করে ঘাটে ফিরে আসে।
ট্রলারের মাঝি জামসেদ উদ্দিন বলেন, জলদস্যুদের কাছে অনেক আগ্নেয়াস্ত্র ছিল। তাদের কথাতে বুঝা গেছে জলদস্যুদের বাড়ী চট্রগ্রামের কোন উপজেলায় হবে। তাদের হামলায় ৪-৫ জন জেলে আহত হয়। অনেকের মাথা ও পায়ে রক্তক্ষরন হয়েছে। তারা যাওয়ার সময়র নিশানকে নিয়ে যায়। পরে অনেক কষ্ট করে বিকল হওয়া ইঞ্জিন মেরামত করে করে ঘাটে ফিরে আসেন তারা।
এই বিষয়ে জাহাজমারা পুলিশ ফাড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, হাতিয়ার দক্ষিনে বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার ডাকাতি হওয়ার ঘটনা শুনেছি। এই বিষয়ে জেলেরা এখনো কোন অভিযোগ দেয়নি। তবে নিখোজ জেলের বিষয়ে খোজ নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১২:২০   ৩৮০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ