ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে চাঁদাদাবী মামলার প্রধান আসামী গ্রেফতার

কাঁঠালিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে চাঁদাদাবী মামলার প্রধান আসামী গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে চাঁদাদাবী মামলার প্রধান আসামী গ্রেফতার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় এক ফল ব্যবসায়ী পিটিয়ে জখম ও চাঁদাদাবী মামলার প্রধান আসামী মিজানুর রহমান মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কৈখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা হলে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার রামপুর গ্রাম থেকে পুলিশ মামলার প্রধান আসামী মিজানকে গ্রেফতার করে। মিজানুর রহমান (৪৭) ওই গ্রামের মৃত্যু আবদুল কুদ্দুছ মৃধার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মংচেনলা।
মামলা সুত্রে জানাগেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলিপ চন্দ্র হাওলাদার স্থানীয় কৈখালী বাজারে ফলের ব্যবসা করেন। আসামীরা বিভিন্ন সময় ওই ব্যবসায়ীর দোকান থেকে বাকিতে ফল কিনে টাকা পরিশোধ করছে না। গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আসামীদের নিকট বাকির টাকা চায় ব্যবসায়ী দিলিপ চন্দ্র হাওলাদার।

এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী দিলিপ চন্দ্র ও তার ছেলে উজ্জলকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় ওই ব্যবসায়ীর নিকট ৫০ হাজার টাকা চাঁদাদাবী করে আসামীরা। এ ঘটনায় রাতেই আহত ব্যবসায়ী দিলিপ চন্দ্র বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে।
থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃত আসামীকে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১১:৫৮   ৩২৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ