ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে পুস্তক ব্যাবসায়ী সমিতির সংবর্ধণা

কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে পুস্তক ব্যাবসায়ী সমিতির সংবর্ধণা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে পুস্তক ব্যাবসায়ী সমিতির সংবর্ধণা

পটুয়াখালী: কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জিকে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কলাপাড়া উপজেলা শাখা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলাপাড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপজেলা শাখার সহসভাপতি আবু হানিফ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ফোরকানুল ইসলাম।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু।

এ ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মোনাসেফ খান, সদস্য আলী আহমেদ ও মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গণমানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধিত অতিথি নেছারউদ্দিন আহমেদ টিপু ও অমল মুখার্জি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলাপাড়া প্রেসক্লাবকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:০০   ৩১২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ