ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কে আবারও ঝড়লো তিনটি প্রাণ! হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় সৌদিয়া বাসের চাপায় মা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। মহাসড়কের হাফিজপুর এলাকায় ঢাকাগামি শ্যামলী বাসের ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ দিনারপুর কলেজের সামনে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সিলেট গামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো-১১-১০৭৪) দ্রুতগতিতে আসা বাস একটি সিএনজিকে চাপা দিলে সময় মহাসড়ক সিএনজিতে থাকা মা ও তার ছোট ছেলে নিহত হন। স্থানীয়রা জানান, বাসটি এত দ্রুতগতিতে ছিল যে চাপা খাওয়ার সঙ্গে সঙ্গেই মা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, শামীমা আক্তার (৪৫) স্বামী সৈয়দ আলী এবং তার শিশু পুত্র তোকি আহমেদ (৪)। তাদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা আত্মীয়ের বাড়ি থেকে ফিরে বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং ঘাতক বাস আটক করে রাখে। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঢাকা সিলেট মহাসড়কে বাহুবলের হাফিজপুর নামক স্থানে সকার ১০টায় ঢাকাগামি শ্যামলী পরিবহনের চাপায় ভ্যান চালক ফোরকান আলী গুরুতর আহত হলে, তাকে হবিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ২টি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪১   ৩৩২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ