ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পুলিশের মতবিনিময় সভা

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পুলিশের মতবিনিময় সভা


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


ফরিদপুরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পুলিশের মতবিনিময় সভা

ফরিদপুর: শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শামছুল আজম।

সভায় পূজা মণ্ডপগুলোতে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এসময় মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) জনাব মোঃ আসিফ ইকবাল, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, ডিআইও-১ ফরিদপুর এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৩৬   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ