ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় লাল কার্ড দেখিয়ে বাল্যবিবাহকে ‘না’ বলল শিক্ষার্থীরা

কলমাকান্দায় লাল কার্ড দেখিয়ে বাল্যবিবাহকে ‘না’ বলল শিক্ষার্থীরা


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


কলমাকান্দায় লাল কার্ড দেখিয়ে বাল্যবিবাহকে ‘না’ বলল শিক্ষার্থীরা

নেত্রকোনা: কলমাকান্দায় মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীরা একযোগে শপথ নিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এ কর্মসূচিতে লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলে দেশপ্রেমে জাগ্রত হওয়ার অঙ্গীকার করে।

বেলা ১টার দিকে বটতলা উচ্চ বিদ্যালয়ে এবং বিকেল ৩টায় লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগে এ শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন লেংগুরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, বটতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, দেবিদ্বার শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকার ও সদস্য কামরুজ্জামান রাকিব প্রমুখ।

কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সব সদস্যই শিক্ষার্থী। তারা প্রতিদিনের টিফিনের টাকায় সঞ্চয় করে সারাদেশে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী কর্মসূচি এবং গাছের চারা বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে ময়মনসিংহ বিভাগীয় সফরে থাকা সংগঠনের একটি টিম নেত্রকোণার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।

শিক্ষার্থীরা এ সময় লাল কার্ড প্রদর্শন করে বলেন, মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে তারা আজীবন সোচ্চার থাকবে এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দেশের দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২০:২৮   ৪৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ