ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান

গাজীপুর: কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ ও সরকারি জমি অবৈধ দখলদাদের বিরুদ্ধে পৃথক দুইটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার যৌথ নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এবং স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮ ধারার অপরাধে কালীগঞ্জ পৌরসভা কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারের মালিক সঞ্জয় ঘোষকে ৫০ হাজার, তিথি বেকারির মালিক মিলন মিয়াকে ২৫ হাজার, আদর্শ মিষ্টান্ন ভান্ডারের মালিক দিলীপ চন্দ্রকে ১ হাজার ও বাবুল মিয়াকে ১ হাজার টাকাসহ মোট ৭৭ হাজার টাকা জরিমানা করেন।
দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমান আদালত কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় সরকারি সম্পত্তি দখল করে নির্মিত প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। অভিযানে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জে সরকারি সম্পত্তি জবরদখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল তাদেরকে ইতিপূর্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তিতে কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৫৭:৪৩   ৩৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ