ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বিয়ের দাবিতে পল্লী চিকিৎসকের বাড়ীতে তরুনীর অনশন

বিয়ের দাবিতে পল্লী চিকিৎসকের বাড়ীতে তরুনীর অনশন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


বিয়ের দাবিতে পল্লী চিকিৎসকের বাড়ীতে তরুনীর অনশন

নোয়াখালী: হাতিয়ায় বিয়ের দাবিতে এক পল্লীচিকিৎসকের বাড়ীতে তিনদিন ধরে অনশন করছেন এক মাদ্রাসার শিক্ষার্থী। ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এসে ভীড় করেন। চঞ্চল্যকর এঘটনাটি ঘটে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ববিরবিরী গ্রামে।
পল্লীচিকিৎসক নাহেদ উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে একই এলাকায় পল্লীচিকিৎসক ও স্থানীয় বাজারে ফার্মেসী ব্যবসা করেন। তরুনী একই এলাকার মোছলেহ উদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,পল্লীচিকিৎসক নাহেদ উদ্দিনের বাড়ীতে অনশনে থাকা তরুনীকে ঘিরে এলাকার উৎসুক লোকজন দাড়িয়ে আছে। প্রতিবেদককে দেখে সবাই এগিয়ে আসে।
স্থানীয়রা জানান, নাহেদের সাথে তরুনীর দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে। এ সুবাধে তরুনী বাজারে থাকা পল্লীচিকিৎসকের দোকানে গিয়ে বিয়ের জন্য চাপ দিলে নাহিদ পালিয়ে যায়। পরে মেয়ে নিরুপায় হয়ে নাহেদের বাড়িতে গিয়ে উঠে। গত তিনদিন ধরে সে ওই বাড়ীতে অবস্থান করছে। এ বিষয়ে একাধিকবার গ্রাম্য শালিস বসলেও সম্পর্কের তেমন কোন প্রমান দিতে না পারায় সমাধান হয়নি।
অনশনে বসা তরুনী বলেন, তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সে আমাকে বিয়ে করবে বলে আশ্বস্ত করেছে। এখন তার পরিবার তাকে অন্য জায়গায় বিয়ে করানোর জন্য কথা বলতেছে। এটা শুনে আমি তাকে কল দিয়েছি। সে মোবাইল বন্ধ করে দিয়েছে। তাই আমি বাধ্য হয়ে আমার সম্পর্কের আধিকার নিয়ে তার বাড়িতে চলে এসেছি। আমাকে বিয়ে না কর পর্যন্ত এ বাড়ী ছেড়ে আমি যাবো না। প্রয়োজনে আমার লাশ যাবে।

পল্লীচিকিৎসকের নাহেদ উদ্দিন বলেন, এ মেয়েটি দীর্ঘদিন থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে কয়েকবার আমার পথ আটকিয়েছে। এলাকার একটি চক্র এ ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে। তার সাথে আমার সম্পর্ক আছে এমন কোন প্রমান দিতে পারলে সমাজের যে কোন শাস্তি আমি মাথা পেতে নেব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৩৩   ৩৮৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ