ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশে একটি গ্রহণ যোগ্য নির্বাচন হবে: নুরুল ইসলাম নয়ন

ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশে একটি গ্রহণ যোগ্য নির্বাচন হবে: নুরুল ইসলাম নয়ন


নোমান সিকদার
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫


ঐক্যেমতের ভিত্তিতে বাংলাদেশে একটি গ্রহণ যোগ্য নির্বাচন হবে: নুরুল ইসলাম নয়ন

ভোলা: কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন বলেছেন, জামায়েতসহ যেসব দলগুলো পিআর পদ্ধতির যে নির্বাচনের দাবী জানাচ্ছে তা অযৌক্তিক ও তাদের দাবী জাতীয় স্বার্থের পরিপন্থি। তাদের দাবী আলোচনার মধ্যেই রয়েছে।

তাদের দাবী থাকতেই পারে, তবে পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে অযৌক্তিক এটা তাদেরকে বুঝানো চেষ্টা করা হচ্ছে। আলোচনার টেবিলে এগুলোর সমাধান হবে। তবে ঐক্যেমতের ভিত্তিতে বাংলাদেশে একটি সচ্ছ গ্রহণ যোগ্য নির্বাচন হবে। যে নির্বাচনে সবাই স্ব-দলীয় ভূমিকা রাখবে। সকল দলের অংশ গ্রহনের মধ্যে দিয়ে আগামী নির্বাচন সম্পন্ন হবে।
গতকাল শুক্রবার স্থানীয় ব্রজগোপাল টাউন হলে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে চরফ্যাসন উপজেলার ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার মান্নয়নের নিরলস ভাবে কাজ করে গেছেন। এবং দেশে সাধারন শিক্ষার্থীদেরকে সু-শিক্ষার আলোয়ে আলোকিত ও নিরক্ষরতা দুরকরনের জন্য তার জীবদ্দশায় নিরন্তর সংগ্রাম চালিয়েছেন।

এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্রসংস্কারের যে ৩১ দফা কর্মসুচি হতে নিয়েছেন তার মধ্যে একটি জাগায় রয়েছে শিক্ষার কথা। যেখানে বলা হয়েছে আমাদের দেশেরে ছাত্র-ছাত্রীদের যার যে শিক্ষার প্রয়োজন তার যোগ্যতা অনুযায়ী ও মেধা অনুযায়ী রাস্ট্র তাদেরকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা করবে।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন,পৌর বিএনপি সাবেক সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, ভোলা জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।

এছাড়াও শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য ও কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুলের শিক্ষকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর পরে বিকালে তিনি চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও কথা রয়েছে বলে দলীয় সুত্রে জানাগেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫১:০৪   ১৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ