ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় জামাতের আমিরের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার

কয়রায় জামাতের আমিরের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫


কয়রায় জামাতের আমিরের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার

খুলনা: কয়রায় জামাতের সদর ইউনিয়নের আমির মিজানুর রহমানের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কয়রা সদরের এক নং কয়রা গ্রামে জামায়াতের সদরের আমির মিজানের বাড়ি এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ওই যুবকের নাম তরিকুল ইসলাম (২৮)। তরিকুল শ্যামনাগরের ১২নং গাবুরা ইউনিয়নের মধ্যম খসিয়া বুনিয়া এলাকার মো: আব্দুল কাদেরের সন্তান। তরিকুল কয়রা সদরের জামায়াতের আমির মিজানের বাড়িতে ভাড়া থাকতো। সে কয়রা বাজারের চায়ের দোকাদার ছিলেন।

পুলিশ জানায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নামান। পুলিশ খবর পাওয়ার ১৬-২০ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ। ঘটনার সময় বাড়িতে তরিকুল ও বাড়ির মালিকের পরিবারের কেউ বাড়িতে ছিলেন বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এটা পরিকল্পিত হত্যা হত্যা কাণ্ড হতে পারে। যেভাবে গলায় ফাঁস লাগানো এভাবে কেউ আত্ম হত্যা করতে পারে না ৷ গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশের পা মাটিতে পড়ে ছিল যদি সে নিজে গলায় ফাঁস দিত তাহলে পা মাটিতে লাগানো থাকতো না পা মাটি থেকে উপরে থাকতো ৷ কেউ হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এছাড়া লাশের গায়ে ও মাথায় কয়েক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এলাকাবাসি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সঠিক তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনের আহ্বান জানান।

এব্যাপারে জানতে বাড়ির মালিক কয়রা সদরের জামায়াতের আমির মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, আত্ম হত্যা কি হত্যা এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। তরিকুলের স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্ব চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৭:১৪   ১২১ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ