ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

এক ইলিশের দাম ১৪ হাজার টাকা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫


এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

পটুয়াখালী: মহিপুরে আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকা। এ সময় মাছটিকে দেখতে বন্দরে হইচই লেগে যায়। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকালে মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে মাছটি বিক্রি হয়।
জেলে সহিদ মাঝি বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে এ বড় ইলিশটি ধরা পড়ে। মাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। সকালে মাছটি ফয়সাল ফিসে নিয়ে এলে নিলামে ১৪ হাজার টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক।
ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মো. মেহেদী হাসান ফয়সাল বলেন, বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতিকেজি ৫ হাজার ৬০০ টাকা দরে ১৪ হাজার টাকা বিক্রি হয়েছে।
মাছটির ক্রেতা ইশতিয়াক বলেন, বঙ্গোপসাগরে ধরা পড়া বিশাল সাইজের ইলিশ মাছটি আমি কিনেছি লাভের আশায়, মাছটি আমি ঢাকায় পাঠাব। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি অনেক টাকায় বিক্রি হয়েছে। খুব বেশি মাছ না পেলেও এমন দুএকটা মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৩২   ১৮২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ