ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

কালীগঞ্জে দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

গাজীপুর: অপপ্রচার রোধে ও শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে কালীগঞ্জ থানার ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ উপজেলার ৪২ স্থানে পূজামন্ডবের মাধ্যমে শারর্সী দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সকলের সহযোগিতায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায়ে রেখে সুন্দর, সুষ্ঠুভাবে পূজা সম্পূর্ণ করতে চাই। এতে সর্বসাধারন, রাজনীতিবর্গ, ইমামরা আগের মতো হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে থেকে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায়ে রাখবেন এমনটাই প্রত্যাশা করছি। সকল শ্রেণি পেশার মানুষের সহাবস্থানে সকলের সহযোগিতায় এই পূজা উদযাপন করবো।
কোনো দুস্কৃতিকারী যাতে পূজাকে ইস্যু করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণমাধ্যমকর্মীরা এই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এটা আশা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় দেখা যায় পুরানো ছবি ছড়িয়ে দিয়ে বলে পূজায় বিশৃংখলা ও ভাঙচুর হয়েছে। এমন অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে একটি চক্র। সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। এমন বিষয় দৃষ্টিগোচর হলে গণমাধ্যমকর্মীদের সেটা যাচাই করে সংবাদ পরিবেশন করতে হবে। পুরানো ছবি প্রচার করে সৌহার্দপূর্ণ সম্পর্ক যারা বিনষ্ট করবে তাদের আইনের আওতায় আনা হবে। সেদিকে সকলের সুদৃষ্টি রাখতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারন সম্পাদক জীবন ধর, সাংগঠনিক সম্পাদক বিশ^জিৎ আচার্য্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪২:০৬   ২৪১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ