ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে প্রধান শিক্ষকের মারধরে দপ্তরী হাসপাতালে

চরফ্যাসনে প্রধান শিক্ষকের মারধরে দপ্তরী হাসপাতালে


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫


 চরফ্যাসনে প্রধান শিক্ষকের মারধরে দপ্তরী হাসপাতালে
ভোলা: চরফ্যাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ঝাল মুড়ি বিক্রেতার প্রহারে ঐবিদ্যালয়ের দপ্তরী গুরুতর আহতের অভিযোগ পাওয়া গেছে। আহত দপ্তরী শ্যামল চন্দ্র দাসকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বৃহস্পতিবার বিদ্যালয়ের বাহিরে এবং প্রধান শিক্ষকের কক্ষে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

দপ্তরী শ্যামল চন্দ্র দাস অভিযোগ করেন, বিদ্যালয়ের সামনের ঝালমুড়ির দোকানের মালামাল রাখার জন্য এক বছর আগে প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের নির্দেশে দোকানী হোসেনকে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণী কক্ষের চাবি দেন দপ্তরী শ্যামল চন্দ্র দাস।

সম্প্রতি তিনি জানতে পারেন হোসেনের ছেলে স্কুলের ওই রুমে রাতে আজে বাজে লোক নিয়ে আড্ডা দেন এবং জুয়া খেলেন। বিষয়টি তিনি প্রধান শিক্ষককে জানালেও কোন গুরুত্ব দেননি।  বৃহস্পতিবার সকালে দপ্তরী শ্যামল চন্দ্র দাস ঝাল মুড়ি বিক্রেতা হোসেনের কাছে চাবি চাইলে হোসেন এবং তার ছেলে শামীম তাকে মারধর করেন।এসময় তাদের কবল থেকে রক্ষা পেতে শ্যামল দৌঁড়ে প্রধান শিক্ষকের কক্ষে আশ্রয় নিয়ে তাকে রক্ষায় সহায়তা চান। কিন্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ক্ষিপ্ত হয়ে গ্লাস দিয়ে তার হাতে আঘাত করেন এতে গ্লাস ভেঙ্গে তার হাত কেটে যায়।

প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, আমি তাকে গ্লাস দিয়ে আঘাত করেছি এতে তার হাত কেটেছে এ অভিযোগ সঠিক নয়,শ্যামল পাশের রুমে গিয়ে গ্লাস দিয়ে নিজের হাত নিজে কেটেছে। ঝালমুড়ি বিক্রেতাকে বিদ্যালয় কক্ষের চাবি আমার নির্দেশে দেয়নি, শ্যামল সকালে আসতে পারেনা একারণে সে হোসেনকে চাবী দিয়েছে, এজন্য সে দায়ী।

ঝাল মুড়ি বিক্রেতা হোসেনের কাছে শ্যামলের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে প্রধান শিক্ষকের সাথে কথা বলেন আমি অসুস্থ্য কথা বলতে পারবো না।

চরফ্যাসন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, শ্যামলের ডান হাত দুই ইঞ্চি পরিমান কাটা গেছে,৫টি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও তার শরীরে মারধরের একাধিক চিহ্ন আছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, ৈএ ঘটনায় কোন অভিযোগ পাইনি অভিযোহ পেলে খতিয়ে দেখা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:২৫   ৩৬৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ