ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বর্ষিজোড়া-সীতাকুণ্ডের আদলে আড়াইহাজারে ইকো পার্ক হবে:জেলা প্রশাসক

বর্ষিজোড়া-সীতাকুণ্ডের আদলে আড়াইহাজারে ইকো পার্ক হবে:জেলা প্রশাসক


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫


বর্ষিজোড়া-সীতাকুণ্ডের আদলে আড়াইহাজারে ইকো পার্ক হবে:জেলা প্রশাসক

ঢাকা: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের অন্যতম বর্ষিজোড়া ও সীতাকু- ইকো পার্কের আদলে আড়াইহাজারে এই ইকো পার্ক নির্মাণ করা হবে। আড়াইহাজারের মানুষের পাশাপাশি সারাদেশের টুরিস্টদের জন্য এটি একটি ভালো বিনোদন কেন্দ্রে পরিণত হবে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী এলাকায় ইকো পার্কের নির্মাণ কাজের উদ্বোধন শেষে গণমাধ্যমকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই নারায়ণগঞ্জ শহরটি এমন যেখানে প্রকৃতির ছোয়া খুব একটা পাওয়া যায় না। এত বেশি ইন্ডাস্ট্রিয়ালইজেসন হয়েছে এবং এত বেশি আবাসন প্রকল্পগুলো গড়ে উঠছে সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে একটি ইকো পার্ক দরকার। যেখানে এই অঞ্চলের যদি কোন প্রজাতি থাকে যাদেরকে আমরা প্রিজার্ভ (সংরক্ষণ) করতে পারি। যেটি মানুষের মাঝে দৃশ্যমান হয়। সেই লক্ষ্যকে কেন্দ্র করেই এখানে একটি ইকো পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সপ্তাহের মধ্যে পুরো এলাকা বাউন্ডারি ওয়াল টেনে দেয়া হবে। ডিজাইন নতুনত্ব আনার পাশাপাশি দ্রুতসময়ের মধ্যে নির্মাণ কাজ দৃশ্যমান করা হবে।
সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, বিশনন্দী এলাকায় সত্তর বছর ধরে বেদখল হয়ে থাকা প্রায় ২৩.৫২ একর (৭০ বিঘা) জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। আর এ জমিতে এখন ইকো পার্ক নির্মাণ করা হবে। উপজেলার বিশনন্দী এলাকায় বাংলাদেশ ফলিত, পুষ্টি ও গবেষণা ইনস্টিটিউট (বারটান) এর পাশে মেঘনার তীরবর্তী এলাকায় ইকো পার্ক নির্মিত হলে পর্যটকরা ভিন্ন এক সৌন্দর্য উপভোগ করবে।

বিনোদনের সকল প্রকার রাইড থাকবে। হরিণ-বানরসহ নানান প্রজাতির বন্যপ্রাণীর কিচির মিচির, শিয়ালের হাঁক, শীতের অতিথি পাখির কলকাকলী পর্যটকদের আকর্ষণ করছে এই স্থানটি। সবুজায়ন করা হবে যাতে এর নৈসর্গিক সৌন্দর্য পর্যটকটের আকর্ষন করে। উচ্চতর ওয়াচ টাওয়ার, শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড, ম্যানগ্রোভ বাগানের অভ্যন্তরে ওয়াক ওয়ে, বাগানের খাল আর নদীর কুলে নৌ-বিহারের জন্য আধুনিক নৌ-যানসহ পর্যটকদের মনোরঞ্জনের জন্য নানান আধুনিক সুযোগ সুবিধা থাকবে এই ইকো-পার্কে। ইকো-পার্ককে ঘিরে সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হবে। পর্যটকদের উন্নত মানের রেষ্টহাউজ নির্মাণ করা হবে।

যে রেষ্টহাউজে শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা, হেলিপ্যাড, টেনিস কোর্ট এবং সুইমিংপুল থাকবে। এই ইকো পার্কের কারণে আড়াইহাজারের সুনাম ছড়িয়ে পড়বে যা অত্র অঞ্চলে ইতিবাচক প্রভাব পড়বে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৫   ১০২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ