ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাদকের টাকা নিয়ে বিরোধ, দুই ভাইয়ের মাথা থেতলে দেয়ার অভিযোগ

মাদকের টাকা নিয়ে বিরোধ, দুই ভাইয়ের মাথা থেতলে দেয়ার অভিযোগ


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫


মাদকের টাকা নিয়ে বিরোধ, দুই ভাইয়ের মাথা থেতলে দেয়ার অভিযোগ

পটুয়াখালী:বাউফলে মাদকের টাকা নিয়ে বিরোধের জের ধরে রেশাদ সরদার নামে এক যুবককে লোহার রড় দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই শাহিন সরদারের বিরুদ্ধে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রেশাদকে অচেতন অবস্থায় সড়কের পাশে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শাহিন ও আহত রেশাদ দুজনেই ইয়াবা কারবারে জড়িত ছিলেন। মাদক সংক্রান্ত লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল।

কয়েকদিন আগে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন তাদের চাচা ও স্থানীয় দফাদার ইউনুস সরদার, তবে কোনো মীমাংসা হয়নি।

বুধবার রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহিন লোহার রড দিয়ে রেশাদের মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

এ বিষয়ে দফাদার ইউনুস সরদার বলেন, “মীমাংসা করতে বাড়ির আরও কয়েকজন নিয়ে বসেছিলাম। কিন্তু ওদের মধ্যে সমঝোতা হয়নি। সত্য ঘটনাও কেউ বলেনি তখন। আজকের ঘটনার বিষয়ে শুনেছি, বিস্তারিত জানি না।”

বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাশরিফ বলেন, “আহতের মাথার পেছনের একটি অংশ থেতলে গেছে এবং ওপরের অংশে গভীর কাটা রয়েছে। চোখেও রক্ত জমাট আঘাত ছিলো। মাথার বিভিন্ন স্থানে কাটা জখম থাকায় সেলাই করা সম্ভব হয়নি। রক্ত বন্ধ করার ব্যবস্থা করে, দ্রুত তাকে বরিশাল পাঠানো হয়েছে। সিটি স্ক্যানের পর তার প্রকৃত অবস্থা জানা যাবে।”

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:০০   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ