ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গৃহবধূর হাতের আঙুল কামড়ে ছিঁড়ে নিলেন ঝাঁ

গৃহবধূর হাতের আঙুল কামড়ে ছিঁড়ে নিলেন ঝাঁ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫


গৃহবধূর হাতের আঙুল কামড়ে ছিঁড়ে নিলেন ঝাঁ

পটুয়াখালী: বাউফলে শাবনুর আক্তার (২৫) নামের এক গৃহবধূর হাতের আঙুল কামড়ে ছিঁড়ে নিয়েছেন ভাসুরের স্ত্রী (ঝাঁ)। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের জয়বাংলা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত শাবনুর ওই গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে আল আমিনের স্ত্রী।
ভুক্তভোগী শাবনুর জানান, মৃত খালেক হাওলাদারের তিন ছেলে- মো. ইউনুস, খোকন ও আল আমিন একই ঘরে বসবাস করেন। শুক্রবার রান্নাঘর ব্যবহারকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাসুর ইউনুসের স্ত্রী রুমা বেগম বঁটি দিয়ে তার মাথায় আঘাত করেন।এ সময় শাবনুর তাকে ঠেকাতে গেলে রুমা বেগম তার বাম হাতের একটি আঙুল কামড়ে ছিঁড়ে নিয়েছে।
শাবনুরের শাশুড়ি নুরজাহান বেগম বলেন, বড় ছেলের বউ ছোট ছেলের বউকে আমার সামনে বঁটি দিয়ে কোপ দেয় এবং হাতের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে। আমি রক্ষা করতে পারিনি। তারা কেউ আমার কথা শোনে না।
অভিযুক্ত রুমা বেগম বলেন, আমার শাশুড়ির উপস্থিতিতে আমাদের দুই জায়ের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। এ সময় আমার জায়ের হাত ও মাথায় কীভাবে আঘাত লেগেছে আমি জানি না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাশরাফুল ইসলাম সৈকত বলেন, শাবনুরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং বাম হাতের একটি আঙুলের কিছু অংশ পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫১   ৩৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ