ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাউফলে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫


বাউফলে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী: বাউফল পৌর শহরে রুমান মৃধা (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে পৌর শহরের ৯নম্বর ওয়ার্ডের ভিআইপি সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুমান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরু মৃধার ছেলে।বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিআইপি সড়কে মনিরুজ্জামান নান্নুর ভবনে পাইলিং বসানোর কাজে নিযুক্ত ছিলেন ফরিদপুর জেলার আট শ্রমিক। প্রতিদিনের মতো তারা ওই ভবনের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন। রাতের খাবার খাওয়ার সময় সহকর্মী রহিম শেখের কাছ থেকে রুমের চাবি নিয়ে আসেন।
সহকর্মীরা জানান, খাবার শেষে রুমে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে উঁকি মেরে দেখা যায়, রুমান গলায় ফাঁস নিয়ে ঝুলে আছেন।
বাড়ির মালিক নান্নু বলেন, শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে তিনি পুলিশে যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:২১   ২৬৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ