ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » দেশ বিরোধী চক্র এখনও নানা কুটচালে নিয়োজিত রয়েছে:সেলিম রেজা হাবিব

দেশ বিরোধী চক্র এখনও নানা কুটচালে নিয়োজিত রয়েছে:সেলিম রেজা হাবিব


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫


দেশ বিরোধী চক্র এখনও নানা কুটচালে নিয়োজিত রয়েছে:সেলিম রেজা হাবিব

পাবানা:  বিএনপির তৃণমুল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে সুজানগর পৌর এবং ভায়না ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যাপক আব্দুল মোনায়েমের সভাপতিত্বে ও বিএনপি নেতা হারুন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু ও অ্যাডভোকেট আব্দুস সোবাহান।অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, ভায়না ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল করিম ও কামরুজ্জামান সান্টু সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব বলেন, গণতন্ত্র আর স্বাধীনতা রক্ষার কঠিন শপথে বলিয়ান হয়ে বিএনপি নেতাকর্মীদের একাতবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। দেশ বিরোধী চক্র এখনও সক্রিয় এবং নানা কুটচালে নিয়োজিত রয়েছে।বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মানে শৃঙ্খলা ও ঐক্যের কোনো বিকল্প নেই বলে জানিয়ে তিনি বলেন আরো বলেন,বিএনপি এদেশের গণতন্ত্র ও স্বাধীনতার অতন্দ্র প্রহরী।

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মামলা হামলা, গুম-খুন উপেক্ষা করে বিএনপি মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার যে আন্দোলন চালিয়ে এসেছে তার সফল পরিসমাপ্তি জুলাইয়ের গণঅভ্যুত্থান। সুতরাং বিএনপিকে আর কোনো আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:২৩   ৪৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ