ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে বর্জ্য ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার আহবান

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে বর্জ্য ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার আহবান


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫


বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে বর্জ্য ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার আহবান

পটুয়াখালী: বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৫ উপলক্ষে “Integrated Approach Towards Sustainable Plastics Use and Marine Litter Prevention in Bangladesh” শীর্ষক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা খান প্যালেস হল রুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করছে। সামুদ্রিক জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ এবং পর্যটন শিল্প মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই টেকসই প্লাস্টিক ব্যবহার, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

আলোচনায় উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা)-এর আহ্বায়ক কেএম বাচ্চু কুয়াকাটার পরিবেশ ধ্বংসকারী নানা সমস্যা তুলে ধরে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ ও পর্যটকদের সচেতন করতে হবে। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং ধাপে ধাপে বর্জ্য ব্যবস্থাপনাকে সুসংগঠিত করতে হবে।

অনুষ্ঠান শেষে কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়। এ কর্মসূচিতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা সৈকত এলাকা থেকে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা অপসারণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের দায়িত্বশীল আচরণের জন্য প্রচারাভিযানও চালানো হয়।

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের এ আয়োজনকে কুয়াকাটায় পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:৩৯   ২০১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ