ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে যুবদল নেতার বিরুদ্ধে লুটপাট-চাঁদাবাজি ও মামলা বানিজ্যের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

মধ্যনগরে যুবদল নেতার বিরুদ্ধে লুটপাট-চাঁদাবাজি ও মামলা বানিজ্যের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫


মধ্যনগরে যুবদল নেতার বিরুদ্ধে লুটপাট-চাঁদাবাজি ও মামলা বানিজ্যের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

সুনামগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখা মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে জেলা যুবদল।

জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় ব্যাপক লুটপাট, চাঁদাবাজি, মামলা বানিজ্য, খাস কালেকশনের নামে রেকর্ডকৃত জমি দখলসহ নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ ওঠে সোহেলের বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরবর্তীতে মানববন্ধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা যুবদলের দৃষ্টিগোচর হয়।

এ প্রসঙ্গে জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, একজন দায়িত্বশীল নেতা হিসেবে রায়হান উদ্দিন সোহেলের এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও নীতির পরিপন্থি। যুবদল একটি জনবান্ধব সংগঠন, জনগণের কল্যাণই যার মূল লক্ষ্য। কিন্তু দায়িত্বপ্রাপ্ত নেতার বিরুদ্ধে জনগণের এ ধরনের অভিযোগ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

এ অবস্থায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, আগামী ৭ দিনের মধ্যে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুন রশিদ কয়েছ এর নিকট স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:১০   ১৯৬ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ