ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ১১ মাসে কুরআনের হাফেজ হলেন সাংবাদিকপুত্র শিহাব

কাঁঠালিয়ায় ১১ মাসে কুরআনের হাফেজ হলেন সাংবাদিকপুত্র শিহাব


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় ১১ মাসে কুরআনের হাফেজ হলেন সাংবাদিকপুত্র শিহাব

ঝালকাঠি: কাঁঠালিয়ায় নাজরানা বিভাগে পড়ার মাত্র ১১ মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন সাংবাদিক পুত্র শিহাব মাহমুদ।
দ্রুত সময়ে ৩০ পাড়া কুরআন হিফজ (মুখস্ত) করেন ৯ বছরের এ শিশু। এতে আনন্দিত তার পরিবার ও শিক্ষকরা।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা সদরের কায়েদাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কুরআন মাদ্রাসায় পাগড়ি প্রদান অনুষ্ঠানে তাকে পাগড়ি পড়ানো হয়। ওই অনুষ্ঠানে শিহাবসহ আরো আটজনকে পাগড়ি পড়ানো হয়।
হাফেজ শিহাব মাহমুদ দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার মো.শহীদুল ইসলাম ও শিক্ষিকা মাহমুদা আক্তারের ছেলে।
মা মাহমুদা আক্তারের পেশাগত কারণে কাঠালিয়ায় বসবাস করেন। তাদের স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বৌলপুর গ্রামে।
সেই সুবাদে শিহাব মাহমুদ কাঠালিয়া সদরের কায়েদাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কুরআন মাদ্রাসায় পড়াশুনা করছে।
শিহাব ২০১৬ সালের ১ জানুয়ারী জম্ম গ্রহন করেন।
শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিহাবের পিতা সাংবাদিক শহীদুল ইসলাম বলেন, সন্তান আমাদের স্বপ্ন পুরণ করেছে।
মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, স্কুল শিক্ষিকা মা মাহমুদা আক্তার বলেন, আমরা খুবই আনন্দিত।
হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আবদুল কাদের বলেন, আশা করছি, শিহাব কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ বিদেশে মাদ্রাসার সুনাম বয়ে আনবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩১   ৩৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ