ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ম্যাজিস্ট্রেট দেখে দোকান ছেড়ে পালালো শতাধিক দোকানী

ম্যাজিস্ট্রেট দেখে দোকান ছেড়ে পালালো শতাধিক দোকানী


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫


ম্যাজিস্ট্রেট দেখে দোকান ছেড়ে পালালো শতাধিক দোকানী

নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলা গোপালদী পৌরসভায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ম্যাজিস্ট্রেট দেখে দোকান ছেড়ে পালিয়ে যায় দোকানিরা। শনিবার (২০ সেপ্টেম্বন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত গোপালদী বাজারে প্রবেশের সময় হোটেল-রেঁস্তোরা ও বেকারীর প্রায় শতাধিক দোকানী ম্যাজিস্ট্রেট দেখে তাৎক্ষণিক দোকান বন্ধ করে সটকে পড়ে। এদিকে আদালত খাদ্যপণ্য প্রস্তুত, বিক্রিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় ৩টি দোকানীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করে।

সরজেমিন ঘুরে দখো যায়, অভিযান শুরুর পরপরই ম্যাজস্ট্রিটেরে উপস্থিতি টরে পেয়ে দোকানীরা বন্ধ করে দেন বাজারের ওষুধ, মুদিসহ সকল প্রকার দোকান। অনেক দোকানিই তড়িঘড়ি করে ছোট দোকান গুছিয়ে বড় দোকানের ভেতরে রেখে সটকে পড়েন। একপর্যায়ে ছোট দোকান না পেয়ে বড় দোকানগুলোতে নজরদারি করা হলে তারাও দোকান বন্ধ করে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় পুরো বাজার এলাকা মুহূর্তেই ক্রেতা শূন্য হয়ে পড়ে। এমনকি ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা অনেকেই আশেপাশে অবস্থান করলেও কেউ দোকানি বা ব্যবসায়ী হিসেবে নিজেদের পরিচয় দেননি। এরপর অভিযান শেষ হওয়ার পর নিবাহী ম্যজিস্ট্রেট গোপালদী এলাকা ত্যাগ করলে বিকাল সাড়ে ৪টার দিকে আবারও কিছু কিছু দোকান খুলতে দেখা যায়। এসময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে চাইলেও কেউ রাজি হননি।

তিন দোকানীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

খাদ্যপণ্য প্রস্তুত, বিক্রিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় ৩টি দোানীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন জানান, উপজেলার রামচন্দ্রদী এলাকায় কালাম মিয়ার মালিকানাধীন টেনস্টার বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাবার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এজন্য ভ্রাম্যমাণ আদালত বেকারী মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এরপর মানিকপুর এলাকায় জিয়াউর রহমানের মালিকানাধীন রয়েল কনজুমার প্রোডাক্ট নামক খাদ্যপণ্য বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ মেলে। দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বশেষ উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় দেলোয়ার মিয়ার মালিকানাধীন নিউ বনফুল বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, প্রদর্শণ ও মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন আরও বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনোভাবেই খাদ্যপণ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করতে হবে। এ ব্যপারে সকলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:০১:২৯   ৩১৫ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ