ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

বাউফলে খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫


বাউফলে খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

পটুয়াখালী: সংসদীয় আসন ১১১,পটুয়াখালী-২(বাউফল) এ নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাও. আইউব বিন মুছা। আজ শনিবার সকাল ১০ টায় বাউফল পৌরসভা থেকে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে এ প্রচার-প্রচারণা শুরু করেন তিনি।

এ সময়ে জনগনের কাছে গিয়ে দোয়া ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাফত মজলিশ জনগনের অধিকার আদায়ের জন্য রাজপথে দীর্ঘ সংগ্রামে অংশ গ্রহন করেছিল। যার ফলে গত বছরের ৫ আগষ্ট ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছে। এখন কিছু মৌলিক সংস্কার শেষে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দিকে যাচ্ছে সরকার।

আমর দল সেই নির্বাচনে অংশ গ্রহনের লক্ষে পটুয়াখালী-২(বাউফল) আসন থেকে আমাকে মনোনীত করেছেন। এ জন্য আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগনের উদ্দ্যেশ্যে তিনি বলেন, খেলাফত মজলিশ একটি হকপন্থী সংগঠন। দেশের মানুষের কল্যানে কাজ করে আসছে এ সংগঠনটি। দেশের গনতন্ত্র , ইসলামী মূল্যবোধ, আইনের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে আগামী জাতীয় নির্বাচনে দেয়াল ঘড়ি মার্কায় আপনাদের ভোট কামনা করছি।
উল্লেখ্য, আইউব বিনা মুছা খেলাফত মজলিশের পটুয়াখালী জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। গত ৯ আগষ্ট রোজ শনিবার দুপুর ১২ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে খেলাফত মজলিশের বিভাগীয় সমম্মেলন শেষে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক পটুয়াখালী-২(বাউফল) সংসদীয় আসনে খেলাফত মজলিশের প্রার্থী হিসেবে আলহাজ্ব আইউব বিন মুসার নাম ঘোষণা করেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:২৬:৩১   ৩১৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ