ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে দূর্গাপূজা উদযাপনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের সভা

দোহারে দূর্গাপূজা উদযাপনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের সভা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


দোহারে দূর্গাপূজা উদযাপনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের সভা

ঢাকা:দোহারে শারদীয় দুর্গাপূজা উদযাপনকে নিরাপদ ও নির্বিঘœভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় দোহার পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা ও পৌরসভা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজামন্ডপের প্রতিনিধিগন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম। তিনি বলেন, “সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করতে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারের কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশনা অনুযায়ী উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য দেশের সকলের সহযোগিতা প্রয়োজন। এই কারনে পূজায় কোনো আইনশৃঙ্খলার অবনতি না ঘটতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের বাঙালি সংস্কৃতির এক অপূর্ব উৎসব। এটি কেবল হিন্দু সম্প্রদায়ের নয় বরং সাম্প্র্রদায়িক সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্যের এক মিলনমেলা। বিএনপিসহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সনাতন ধর্মাবলম্বীর সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শারদীয় দূর্গা উৎসব যেন আনন্দ মুখর হয় সেই লক্ষ্যে আমি সাধ্যমত সহযোগিতা করে যাব। সেই সাথে পূজায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা সেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা করছি।
এ সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে পূজার শুভেচ্ছা উপহার বিতরণ করেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক।
মতবিনিময়কালে সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ওসি মো.হাসান আলী,ওসি (তদন্ত) মো.নুরন্নবী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম মামুনুর রশিদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো.শামীম আহম্মেদ, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল আলম @জীবন বেপারী, সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ, এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক মো.রাসেল, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, জেলা যুবদলের আহবায়ক মো.আবুল হাসেম, উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক অমিতাব অপু প্রমুখ। এছাড়াও উপস্থিতি ছিলেন, উপজেলা ও পৌরসভার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিগন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৫   ২৮৩ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ