ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দেবিদ্বারে ফুটবল খেলায় প্রতিপক্ষের হামলা, আহত ১০

দেবিদ্বারে ফুটবল খেলায় প্রতিপক্ষের হামলা, আহত ১০


দেবিদ্বার ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


দেবিদ্বারে ফুটবল খেলায় প্রতিপক্ষের হামলা, আহত ১০

কুমিল্লা: দেবিদ্বারে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ম্যাচ চলাকালে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাইচাপাড়া বিজেএমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার বিকেলে দেবিদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও মাঠের বাইরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সঙ্গে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে সাইচাপাড়া বিদ্যালয়ের দল এগিয়ে যায়।

এ সময় রেয়াজ উদ্দিন বিদ্যালয়ের কয়েকজন উত্তেজিত শিক্ষার্থী প্রতিপক্ষের গোলরক্ষক তানভিরের ওপর হামলা চালায়। এতে খেলাটি পণ্ড হয়ে যায়। পরে সাইচাপাড়া বিদ্যালয়ের খেলোয়াড়রা মাঠের বাইরে গেলে তাদের ওপর আবারও হামলা চালানো হয়। এ সময় সাইকেলের চেইন, বেল্ট ও হাতুড়ি ব্যবহার করা হয়।

এতে সাইচাপাড়া বিদ্যালয়ের অন্তত ১০/১২ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন—আবদুল মান্নান, সাকিব, রাকিব, রিফাত, সাব্বির, সাজ্জাত, মাহিম ও নাইমূর।

সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ বলেন, আহতদের দেবিদ্বারে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপত্তার কারণে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ খেলাটি টাইব্রেকারে হেরে যাওয়ার আশঙ্কা থেকে পণ্ড করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। প্রতিবছরই রেয়াজ উদ্দিন বিদ্যালয়ের মাঠে এ ধরনের ঘটনা ঘটে এবং পুলিশের পাহারায় খেলোয়াড়দের বাড়ি ফিরতে হয়। এ ঘটনায় চিকিৎসা শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মো. কামরুজ্জামান বলেন, ঘটনার সময় তিনি মাঠে ছিলেন না। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস দেখছে।

দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পরপরই ক্রীড়া কমিটির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। আহতদের চিকিৎসা চলছে। হামলার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:১৪   ১৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ